Home জাতীয় টাকা দিতে না পারায় মায়ের কোল থেকে নবজাতককে নিয়ে বিক্রি করে দিলো হাসপাতাল!

টাকা দিতে না পারায় মায়ের কোল থেকে নবজাতককে নিয়ে বিক্রি করে দিলো হাসপাতাল!

Share

বিল পরিশোধ করতে না পারায় মায়ের কাছ থেকে নবজাতক সন্তানকে কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে একটি বেসরকারি হাসপাতাল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের কারাচি রাজ্যের মেমন গোঠ এলাকায়।

রবিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিলের টাকার বদলে নবজাতকটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলার এসএসপি আবদুল খালেক পীরজাদা জানান, ঘটনাটির পর সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা এবং শিশু নিয়ে পালানো নারী শামা বেলুচ পলাতক রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামা বেলুচ ওই হাসপাতালেরই এক কর্মচারী। তিনি ডা. জেহরার সঙ্গে যোগসাজশে নবজাতকটিকে বিক্রি করেন। শিশুটি ইতোমধ্যেই পাঞ্জাবে পাচার করা হয়েছিল বলে জানা গেছে।

এফআইআর সূত্রে জানা যায়, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, ‘আপনার যদি বিল পরিশোধের টাকা না থাকে, আমি এমন এক মহিলাকে চিনি যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন। তিনি আপনার খরচ দিয়ে দেবেন।’ পরে সেই মহিলা (শামা বেলুচ) হাসপাতালে বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত রয়েছে।

Related Articles

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

জ্বালানি সংকটে যৌথ কমিটি, প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধীদলের সমর্থন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক...