Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

Share

ঝালকাঠিতে মাদক মামলায় মো. জামাল হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামাল হোসেন ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাঠি বাস্তুহারা এলাকার মৃত মিনহাজ হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে থানা-পুলিশ নিশ্চিত করেছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন না।

আদালতের নথি ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল র‌্যাব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামাল হোসেনের পূর্ব চাঁদকাঠির বাসায় তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরের দিন জামালকে গ্রেপ্তার দেখিয়ে র‌্যাব-৮–এর সহকারী উপপরিচালক (ডিএডি) মো. নায়েব আলী ঝালকাঠি সদর থানায় মাদক আইনে মামলা করেন। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক আবদুল বারেক ওই মাসে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আ স ম মোস্তাফিজুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুল আলীম।

Related Articles

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...

ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

চরফ্যাশন থেকে ঢাকা: ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা ন্যায্য দাবিতে ঢাকার সেতু...