Home অন্যান্য ক্যাম্পাস জুলাই আন্দোলনে পুলিশের পোশাক পোড়ানোয়, প্রথমে গুম এরপর মেট্রোরেল মামলার আসামী হয়েছিলেন ছাত্রদলের মিনার

জুলাই আন্দোলনে পুলিশের পোশাক পোড়ানোয়, প্রথমে গুম এরপর মেট্রোরেল মামলার আসামী হয়েছিলেন ছাত্রদলের মিনার

Share

২০২৪ সালে জুলাই- আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় ১৭ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের পিছনে ছিলো এক নির্মম ইতিহাস। জুলাইয়ে মোট ১২০০ জন শহীদ হয়। ছাত্র জনতার এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল অনবদ্য। ছাত্রদলের নেতাকর্মীরা যে যার যার অবস্থান থেকে গড়ে তোলে এক পাহাড় সমান প্রতিরোধ।ছাত্রদলের মোট ১৪২ জন শহীদ হয় চট্রগ্রামের ওয়াসিম আকরাম সহ।

জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশ দিলে প্রশাসনের একাংশ নিরহ ছাত্র জনতার উপর চালায় নির্মম হত্যা যোগ্য। এরই প্রেক্ষাপটে পুলিশের উপর ছাত্র জনতার ক্ষোভ পৌছায় চুড়ান্ত পর্যায়ে। বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিনার হোসেন শিক্ষার্থীদের নিয়ে মিরপুর ১০ গোল চত্বরে গড়ে তোলেন প্রতিরোধ। যে পুলিশ জনগণের সেবার জন্য নিয়জিত সেই পুলিশ যখন দেশের মানুষের উপর গুলি চালায় তখন তার গায়ে জনগণের সেবার জন্য নিয়জিত সেই পোশাকের কোনো মূল্য থাকে না। ছাত্রদলের মিনার জুলাইয়ে পুলিশের পোশাক পুড়িয়ে সেই বার্তাই দিয়েছিলেন। তবে এই ছবি, ভিডিও ডিবি হারুনের নজরে আসলে মিনার হোসেনকে ২০২৪ সালের ২৭ জুলাই রাতের আধারে কালো পোশাক ধারীরা গুম করার উদ্যেশ্যে তুলে নিয়ে যায়। ৩ দিন গুম রেখে মিনার হোসেনকে তাকে মেট্রোরেল মামলার আসামী করা হয়।

বেসরকারী বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিনার হোসেনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি তে। যেই গ্রামে জন্ম নিয়েছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...