Home খেলাধুলা জুনে পুনরায় শুরু হবে পিএসএল

জুনে পুনরায় শুরু হবে পিএসএল

Share

সবকিছু ঠিক থাকলে আগামী জুনে পুনরায় শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া ষষ্ঠ আসরের বাকী পর্ব। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনা শেষে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার এবং সংশ্লিষ্টসহ মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়, গত বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় পিএসএল। এরপর পিসিবির এক সিনিয়র কর্মকর্তা করোনা আক্রান্ত হন। ফলে লাহোরে অবস্থিত পিসিবির প্রধান কার্যালয় সাময়িকভাবে বন্ধও করে দেয় পিসিবি।

গত চারদিনে দুই বার পিএসএল নিয়ে ভার্চুয়ালি আলোচনা সেড়েছে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো। জৈব সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করার উদ্যাগ নেয়া হবে বলে সিদ্বান্ত নিয়েছে তারা। আগামী জুনে পুনরায় পিএসএল শুরুর পরিকল্পনা দুই পক্ষের। পিএসএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে। প্লে-অফ এবং ফাইনালও ম্যাচও হবে করাচির ন্যাশনাল স্টেডিয়াম।

গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পিএসএল। করোনার কারনে বন্ধ হবার আগে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এখনো প্লে-অফ ও ফাইনালসহ আরও ২০টি ম্যাচ বাকি রয়েছে।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...