Home প্রচ্ছদ জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায় : রিজভী

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায় : রিজভী

Share
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতির বৈশিষ্ট্য হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে সেই চেষ্টা করতে গিয়ে দলটি নিজেরাই সেই পানিতে পড়ে যায়।’
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘‎যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী?’
শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি এদেশে এসে রাজনীতি করতে চান, তাহলে টিক্কা খানের উত্তরসূরীদের প্রত্যাবর্তন করতে হবে। ফ্যাসিস্টের পতন হলে, তাকে ফেরানো যায় না।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার জন্য মন ভোলানো কথা বলে, কিন্তু এ দেশের মানুষ আর এই সুযোগ দেবে না।’
জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকা অগ্রণী ভূমিকা পালন করেছে।’
তার ভাষ্যমতে, ‘জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।’
Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...