Home আজকের জেলা পরিক্রমা ‘জনগণের প্রয়োজনে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে’

‘জনগণের প্রয়োজনে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে’

Share

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা আছেন বলেন দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। যার ফলে বিশ্ব দরবারে বাংলাদেশ স্বল্প সময়ে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে; যা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে।

সোমবার দুপুরে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে দুই কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ফরাজগঞ্জ লঞ্চঘাট থেকে আরএইচডি সড়ক পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন।

এর আগে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহীন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী প্রমুখ।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...