Home প্রচ্ছদ ছুটির মেজাজে ভাবনা

ছুটির মেজাজে ভাবনা

Share

অভিনয়ের পাশাপাশি নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয় নিয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার থাইল্যান্ড থেকে প্রকাশ করা একগুচ্ছ ছবি নিয়ে আবারও নেটিজেনদের নজর কাড়লেন এই তারকা। বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতায়ায় অবস্থান করছেন ভাবনা। সেখানকার সমুদ্রসৈকত থেকে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাক ও সানগ্লাসে ধরা দিয়েছেন অভিনেত্রী, যেখানে ফুটে উঠেছে তার এক ‘স্টানিং লুক’। সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে। কখনো আনমনে তাকিয়ে, আবার কখনো মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন ভাবনা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া।’—যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ক্যারিয়ারের শুরুতে ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন আশনা হাবিব ভাবনা। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...