Home বিনোদন চোখের জলে বাবাকে শেষ বিদায়

চোখের জলে বাবাকে শেষ বিদায়

Share

বাবা জাফর আহমেদ খানের জানাজার সময় উপস্থিত ছিলেন গওহর খান। বাবার শেষ যাত্রায় সাদা পোশাক পরে হাজির হন অভিনেত্রী। পরিবারের মানুষের সঙ্গেই বাবার শেষকৃত্যে হাজির হন গওহর।

শুক্রবার সকালে মৃত্যু হয় গওহর খানের বাবা জাফর আহমেদ খানের। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন গওহর খানের বাবা। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষ আজ সকালে মৃত্যু হয় গওহরের বাবার। অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন বলিউডের একাধিক তারকা।

বাবার মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রোফাইলের ছবি পালটে দেন গওহর খান। জ্বলন্ত মোমবাতির ছবি শেয়ার করেন গওহর। যদিও বাবার মৃত্যুর পর এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি গওহর খানকে।

সম্প্রতি ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গওহর। বয়সে ছোট জায়েদের সঙ্গে গওহর কীভাবে বিয়ের পিঁড়িতে বসছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকী জয়েদের চেয়ে গওহর ১২ বছরের বড় বলে অনেকে দাবি করেন। যার উত্তরে কার্যত ক্ষেপে যান গওহর। তিনি বলেন, জয়েদ দরবার তাঁর তুলনায় ছোট ঠিকই কিন্তু বয়সের পার্থক্যটা মোটেই ১২ বছরের নয়।

জিনিউজ

Related Articles

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রাষ্ট্রের...

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত...

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।...