Home অন্যান্য গণমাধ্যম চীনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সম্প্রচার বন্ধ

চীনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সম্প্রচার বন্ধ

Share

চীনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশের টেলিভিশন এবং রেডিওতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

উইঘুর সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতন এবং করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে বিবিসিতে চরম সমালোচিত হয়েছে চীন। এজন্য বিবিসির সম্প্রচার বন্ধ করে দিল দেশটি।

তবে চীনের এই সিদ্ধান্তে হতাশ হয়েছে বিবিসি। এদিকে গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিএন নিজেদের দেশে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটেন। এর এক সপ্তাহের মধ্যে চীন তাদের দেশে বন্ধ করে দিল ব্রিটেনের বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস।

চীনের সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, সে দেশের জাতীয় রেডিও ও টেলিভিশন মন্ত্রণালয়ের বক্তব্য, চীনের সম্প্রচার নীতিমালা লঙ্ঘন করেছে বিবিসি ওয়ার্ল্ড নিউজ।

মন্ত্রণালয় মনে করছে, বিশেষ করে বিবিসি-র চীন সংক্রান্ত খবরের প্রতিবেদন একেবারেই অসত্য এবং নিরপেক্ষ নয়। এর ফলে চীনের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের এই পদক্ষেপ একেবারেই মানা যায় না। তিনি টুইট করেছেন, চীনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে। চীন বিশ্বজুড়ে সংবাদমাধ্যম এবং ইন্টারনেটের ব্যবহারে বাড়াবাড়ি রকমের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তাদের সাম্প্রতিকতম এই পদক্ষেপ বিশ্বের সামনে চীনের ভাবমূর্তি নষ্ট করবে।

সূত্র: বিবিসি

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ...

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা...