Home আন্তর্জাতিক চীনে নতুন করোনাভাইরাস, আবারও ছড়ানোর শঙ্কা

চীনে নতুন করোনাভাইরাস, আবারও ছড়ানোর শঙ্কা

Share

চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাস খুঁজে পেয়েছেন। ভাইরাসটির নাম এইচকেইউফাইভ-কোভ-টু। যদিও এখন পর্যন্ত মানুষের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়নি। তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এটি মানুষের মধ্যে ছড়াতে পারে।

গবেষণায় বলা হয়েছে, ভাইরাসটি মানুষের দেহে সংক্রমণ ঘটাতে পারে। এটি মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসের সঙ্গে মিল রয়েছে, যা ২০১২ সালে সৌদি আরবে প্রথম পাওয়া যায়। মার্স ভাইরাসে ২ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছিল, এর মধ্যে ৩৬ শতাংশ মারা গেছেন।

বিজ্ঞানীরা বলছেন, এইচকেইউফাইভ-কোভ-টু মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে এর মহামারি হওয়ার ঝুঁকি খুব বেশি নয়।

উহান ইনস্টিটিউটের সঙ্গে কভিড-১৯ ভাইরাসের সম্পর্কও ছিল, তা নিয়ে বিতর্কও কম হয়নি। ২০২৩ সালে আমেরিকা এই ল্যাবের সহায়তা বন্ধ করে দেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ২০১৯ সালে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৭০ লাখেরও বেশি মৃত্যু হয়। তথ্য: রয়টার্স, এনডিটিভি

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...