Home বিনোদন গ্র্যামি অ্যাওয়ার্ড পেতে ঘুষ দিতে হয়, জাইন মালিকের অভিযোগ

গ্র্যামি অ্যাওয়ার্ড পেতে ঘুষ দিতে হয়, জাইন মালিকের অভিযোগ

Share

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আক্যাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস কর্তৃক দেয়া হয় বার্ষিক পুরস্কার। এটি বিশ্বজুড়ে গ্র্যামি অ্যাওয়ার্ড বলে খ্যাত। সংগীতের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদার এই স্বীকৃতি। সংগীতে অসাধারণ অবদানের জন্য ১৯৫৮ সাল থেকে দেয়া হচ্ছে এ পুরস্কার।

তচলতি বছরে পুরস্কার প্রদানের ৫ দিন আগেই অ্যাওয়ার্ডটি নিয়ে বেশ সমালোচনা করেছেন জনপ্রিয় ইংরেজ সংগীতশিল্পী এবং গীতিকার জাইন মালিক। তিনি দাবি করেছেন, এই পুরস্কারের জন্য কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়।

সম্প্রতি অ্যাওয়ার্ডটি নিয়ে এক টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করে জাইন লেখেন, ‘আপনি যদি তাদের সঙ্গে যোগাযোগ না রাখেন কিংবা ঝুড়ি ভর্তি উপহার না পাঠান তাহলে এই পুরস্কারের মনোনয়ন আপনার জন্য নয়।’

এটুকু লিখে ‘পরের বছর ঝুড়ি ভর্তি উপহার পাঠাতে চাই’ বলেও অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে টিপ্পনি কাটেন তিনি।

চলতি বছর জাইন একা কিংবা ওয়ান ডিরেকশনের সঙ্গে নমিনেশন পাওয়ার বেশ কথা চলছিল। কোনোটাতেই অবশেষে নমিনেশন না পাওয়ার কারণে তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে আছেন। তারই বহিঃপ্রকাশ যেন এই টুইট বার্তা। এমনটাই ভাবছেন ভক্তরা।

Related Articles

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রাষ্ট্রের...

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত...

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।...