Home অন্যান্য ক্যাম্পাস গোলাম আজম-নিজামী-কাদের মোল্লার ছবি মুছে ফেলল প্রশাসন, প্রতিবাদ হল ছাত্র সংসদের

গোলাম আজম-নিজামী-কাদের মোল্লার ছবি মুছে ফেলল প্রশাসন, প্রতিবাদ হল ছাত্র সংসদের

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার আঁকা ছবি মুছে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হল সংসদ। আজ রবিবার (১৪ই ডিসেম্বর) দুপুরে এ প্রতিবাদ জানানো হয়।

জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে হল সংসদে উদ্যোগে ‘চিত্রপদর্শনী ও তুলির সাহায্যে দোহ প্রকাশ’ অনুষ্ঠানের আয়োজনের অংশ হিসেবে গতকাল রাতে শিক্ষার্থীরা রাজাকার গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার ছবি আঁকানো হয়। আমাদের শুরু হবার কথা ছিল অনুষ্ঠান সকাল ১১টা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদের সাথে কথা না বলেই ছবিগুলো মুছিয়ে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়েছে। তবে কোন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘নাম প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে।’

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে আমি এখনো জানি না। হল প্রভোস্টের সঙ্গে কথা বলে জানাব।’

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...