Home তথ্য ও প্রযুক্তি গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করুন : পলক

গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করুন : পলক

Share

কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

গতকাল সোমবার তিনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২০-২১ অর্থবছরের জানুয়ারি ২০২১ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় এই আহ্বান জানান। সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থাপ্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা অনলাইনে যুক্ত হন। সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তবায়ন ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন এবং জনবল নিয়োগ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আইসিটি বিভাগের অধীন হাইটেক পার্কসহ প্রকল্পের শূন্য পদে জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

সভায় জানানো হয়, আইসিটি বিভাগের গত বছরের ডিসেম্বর পর্যন্ত কাজের অগ্রগতি ২৩.৮৯ শতাংশ।

Related Articles

আপনার ফোন কি বৈধ, এনআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত? ঘরে বসেই জানবেন যেভাবে

অবৈধ মোবাইল ফোন রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল ফোন বাজারের...

১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে সরকারের কঠোর অবস্থান

দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার এবং অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ...

খুলনা পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন...

বন্ধ হবে ৩ ধরনের মোবাইল ফোন আমদানি, নেওয়া হয়েছে আরও ৭ সিদ্ধান্ত

যেসব প্রবাসীর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা...