Home জাতীয় গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

Share

যারা ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করবে তাদের ওপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকালে বেতার বার্তায় পুলিশ সদস্যদের তিনি এমন নির্দেশনা দেন। ডিএমপির ক্রাইম বিভাগের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তিনি ওয়্যারলেসে বলেছেন যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা পুলিশের আইনেই বলা আছে।

গত ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল। এর তিনদিন আগে থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছে। সোমবার রায়কে কেন্দ্র করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

ডিএমপির ক্রাইম বিভাগের চারজন কর্মকর্তা সমকালকে জানান, বেতার বার্তায় মেসেজটা ছিল- যদি কেউ পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো যায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মাঠ পর্যায়ের পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।

গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন।  এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।

এর পরদিন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায়।

Related Articles

নারীর অগ্রযাত্রা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মির্জা ফখরুল

নারীদের পেছনে রেখে কোনোভাবেই জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন...

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...