Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে বাস

গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে বাস

Share

পটুয়াখালীর দুমকিতে দশমিনা-ঢাকাগামী বেপারী পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৪৭) উপজেলার লালখা ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে।আকস্মিক দুর্ঘটনায় ওই পরিবহনের অন্তত: ১০ যাত্রী আহত হয়েছে। ৯ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী সূত্র জানাযায়,দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেপারী পরিবহনের বাসটি দুমকি-বরিশাল সড়কের লালখা ব্রিজ এলাকায় বিকট শব্দে সামনের চাকা পাঞ্চার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেন্ট্রি গাছের ওপর সজোড়ে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ওই পরিবহন বাসের অন্তত: ১০যাত্রী আহত হয়েছে।স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ৮যাত্রীকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনায় পতিত বাসের চালক ও হেলপার পালাতক রয়েছে।দুমকি থানার অফিসার ইনচার্জ,মেহেদী হাসান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...

ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

চরফ্যাশন থেকে ঢাকা: ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা ন্যায্য দাবিতে ঢাকার সেতু...