Home জাতীয় খাঁচায় ফেরানো হয়েছে চিড়িয়াখানার সেই সিংহটিকে

খাঁচায় ফেরানো হয়েছে চিড়িয়াখানার সেই সিংহটিকে

Share

জাতীয় চিড়িয়াখানার খাঁচা ছেড়ে বেরিয়ে যাওয়া সিংহটিকে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে পুনরায় খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে।  শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিংহটি বেরিয়ে পড়ার ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের দ্রুত নিরাপদস্থলে সরিয়ে নেওয়া হয়। পরে বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সিংহটিকে অচেতন করে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। বর্তমানে সিংহটির শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং পশুচিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যের এ কমিটি তিন দিনের মধ্যে মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। কমিটির অন্য সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চিড়িয়াখানার নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে এবং দর্শনার্থীদের জন্য স্থানটি সম্পূর্ণ নিরাপদ।

Related Articles

‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...

রাজনৈতিক কর্মীদের সম্মানে, ছাত্রদল নেতা অনিকের ইফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এবং...

ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রীতিমতো ঝড় তুলেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তিন...

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম...