Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর ময়মনসিংহ কেন্দ্রে হট্টগোল, ৩ কাউন্সিলর প্রার্থী আটক

কেন্দ্রে হট্টগোল, ৩ কাউন্সিলর প্রার্থী আটক

Share

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র হট্টগোল করার অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন আটক করেন।

আটকরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক ও ভোটার মোহাম্মদ আরজু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ভোটারদের সঙ্গে হট্টগোল ওই তিন কাউন্সিলর। তাদের একাধিকবার সর্তক করা হলেও তা না মানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়। ভোট গ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

৫ম ধাপে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচন সকাল ৮টায় শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৯টি ওয়ার্ডে কাউন্সলর পদে ৪০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ১২টি ভোট কেন্দ্রে ইভিএমে ২৫ হাজার ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রফিক উদ্দিন ভুইয়া এবং বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল অংশ নিয়েছেন।

Related Articles

আ.লীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম...

মুদি দোকানির এক মাসের বিদ্যুৎ বিল ৯ লাখ ২৪ হাজার টাকা!

ময়মনসিংহের গৌরীপুরে হেলাল উদ্দিন নামের এক মুদি দোকানির এক মাসে ৯ লাখ...

রাস্তায় কাতরাচ্ছিলেন ৭০ বছরের বৃদ্ধ, অতপর…

রাস্তায় কাতরাচ্ছিলেন সত্তোরোর্ধ্ব অসুস্থ এক বৃদ্ধ। পথচারীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন...

নেত্রকোনায় শিলাবৃষ্টি, কৃষকের মাথায় হাত

ঝড়-বৃষ্টি মৌসুমের শুরুতেই নেত্রকোনায় শিলাবৃষ্টি হয়েছে। এতে করে বোরো, সবজি ফসল ছাড়াও...