Home প্রচ্ছদ কিছু দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে, এটা ঐক্য না: নাহিদ

কিছু দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে, এটা ঐক্য না: নাহিদ

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয়। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। তারা জনগণের সঙ্গে প্রতারণা করে এ সনদ স্বাক্ষর করছে।’

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে।

এ সময় নাহিদ আরও বলেন, ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।

উল্লেখ্য, শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ছাড়াও ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা রয়েছে। তবে ইতোমধ্যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Related Articles

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি এমন কাজগুলো করে, যে কাজ করলে দেশের...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে : শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ...

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ঈদের আনন্দ বাংলাদেশের

তৃতীয় একদিনের ম্যাচেও রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ২৯১...