Home Uncategorized কারওয়ান বাজারে মাইক্রোবাস থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

কারওয়ান বাজারে মাইক্রোবাস থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

Share

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের ভেতর থেকে ৫৯৬ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহজালাল (৩০), আশিকুল করিম (৩৮) ও রফিকুল ইসলাম (২৫) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে র‌্যাব-২–এর একটি দল জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাসে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান রাজধানীর কারওয়ান বাজার হয়ে হাতিরঝিল এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের জন্য আসছে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে র‌্যাব নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহজনক মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে। এ পর্যায়ে র‌্যাব সাদা রঙের একটি মাইক্রোবাস থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টার সময় মাদক ব্যবসায়ী শাহজালাল (৩০), আশিকুল করিম (৩৮) ও রফিকুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা মাইক্রোবাসের ভেতর মাদক থাকার কথা স্বীকার করেন। এ সময় গাড়ির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৯৬ বোতল ফেনসিডিল ও প্লাস্টিকের দুটি বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো ৩১ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাঁজার দাম প্রায় ১৭ লাখ টাকা।

আজ র‌্যাব-২–এর পরিচালক লে. কর্নেল এমরানউল্লাহ সরকার বলেন, দীর্ঘদিন ফেনসিডিল ও গাঁজার চালান কুমিল্লার সীমান্ত থেকে ঢাকায় আসছিল।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা এর আগেও মাদকের কয়েকটি চালান ঢাকায় নিয়ে আসেন। এ ব্যাপারে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...