Home আন্তর্জাতিক কাবুলে বোমা হামলায় নিহত ৫

কাবুলে বোমা হামলায় নিহত ৫

Share

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার তিনটি বোমা হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন। রাজধানীর দারুল আমান সড়কে শনিবার সকালে এ সব বোমা হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদেভস ফারামার্জ জানান, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

পেন্টাগন বলছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সেনা প্রত্যাহারের আগে অবশ্যই সেখানে সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসতে হবে। ২০ বছর আগে তালেবান হটানোর নামে আফগানিস্তানে সেনা মোতায়েন করে আমেরিকা।

Related Articles

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব।...

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

বিপুল সম্পদের মালিক হয়ে এবার ইলন মাস্ক পরিচিতি পেয়েছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার...

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...