Home Uncategorized কাদের: আগামী বছর জুনের মধ্যে হবে মেট্রোরেল, পদ্মা সেতুর উদ্বোধন

কাদের: আগামী বছর জুনের মধ্যে হবে মেট্রোরেল, পদ্মা সেতুর উদ্বোধন

Share

ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি 

নির্মাণাধীন পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পসহ চার মেগা প্রকল্প যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে ২০২২ সালের জুনের মধ্যে। 

রবিরার (৩ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, “পদ্মা সেতুসহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও কর্ণফুলি টানেলের কাজ এগিয়ে চলছে। এই চার মেগা প্রকল্প আগামী বছরের জুনের মধ্যে উদ্বোধন করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “সরকারের যে দায়িত্বটি আমি পালন করছি সেখানে তিনটি মেগা প্রজেক্ট আছে, সেগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলি টানেলের কাজ এগিয়ে চলছে। আশা করছি, সবগুলো আগামী বছর জুনের মধ্যে উদ্বোধন করতে পারবো। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকারের লক্ষ্য নির্বাচনী চ্যালেঞ্জ বাস্তবায়ন। এসময়, ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেই সরকার বদ্ধপরিকর বলেও জানান ওবায়দুল কাদের। 

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে সেতুমন্ত্রী বলেন, “করোনা সারা বিশ্বকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একদিকে করোনাকে মোকাবিলা করছি এবং অর্থনীতিকে সচল রেখেছি। ফরেন কারেন্সি ৪৩ বিলিয়ন ডলার হয়েছে, প্রবৃদ্ধি আশানুরূপ জায়গায় আছে। সবদিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি,’:বলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কাদের বলেন, “পরিস্থিতি একটু স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আছে, সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।”

এসময় উন্নয়নের ধারাবাহিকতায় থাকতে সরকারের ধারাবাহিকতা থাকা দরকার রয়েছে বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...