Home প্রচ্ছদ কলার মোচায় জয়ার ‘ক্রিসপি সালাদ’

কলার মোচায় জয়ার ‘ক্রিসপি সালাদ’

Share
অভিনয়ের ব্যস্ততার মাঝেও কৃষিকাজের প্রতি নিজের ভালোবাসা ধরে রেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার বাড়ির আঙিনায় ফলানো ওলকচু, পেঁপে, ঝিঙ্গা, কলার মোচা, লেবু ও চালকুমড়ার ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে জয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, বাড়ির চারপাশ থেকে সংগ্রহ করা নানা ধরনের তাজা সবজি। এর মধ্যে ওলকচুটি নিজের হাতে লাগিয়েছিলেন বলে জানিয়েছেন জয়া।
পাশাপাশি কলার মোচা দিয়ে ভিন্নধর্মী একটি পদ তৈরির পরিকল্পনাও জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। ওলকচুটা নিজের হাতে লাগিয়েছিলাম। ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাবো। একটু ফিউশন মতো হবে।’
পোস্টটি প্রকাশের পর অল্প সময়েই ব্যাপক সাড়া পড়ে। তিন ঘণ্টায় প্রায় সাড়ে ২৩ হাজার প্রতিক্রিয়া এবং প্রায় এক হাজার মন্তব্য জমা পড়ে। কেউ জয়ার তারুণ্যের রহস্যের সঙ্গে এই কৃষিপ্রেমের যোগ খুঁজেছেন, কেউ প্রশংসা করেছেন শেকড়ের সঙ্গে তাঁর সংযোগের।
এক ফলোয়ার লিখেছেন, ‘আপনার তারুণ্যের রহস্য বোঝা গেল।’ আরেকজনের মন্তব্য, ‘শেকড়কে না ভোলার জন্য অনেক ভালোবাসা।’ একজন আবার লিখেছেন, ‘আপনি তো দেখছি জাত কৃষক। চমৎকার সবজির আবাদ করেছেন।’
Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এর...

‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’

গুজব, মিথ্যা ও প্রপাগাণ্ডা প্রচারে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী

বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া...

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের...