Home জাতীয় কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

Share

কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমানবাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এ হামলা চালায়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

 

 

বার্তায় আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।

এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এছাড়া দুর্বৃত্তরা কেনো হামলা চালিয়েছে তার কারণও জানা যায়নি।

Related Articles

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...