Home প্রচ্ছদ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

Share

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় তাকে কনজারভেটিভভাবে ম্যানেজ করতে হবে। বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবার ব্রেনের সিটি স্ক্যান করা হবেও বলে জানানো হয় বিবৃতিতে।

তারা জানান, হাদির ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্ট বিট ওঠানামা করছে। হার্ট রেট কমে গেলে টেম্পোরাররি পেস মেকার লাগানার জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে।

এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...