Home অর্থ ও বাণিজ্য এলপি গ্যাসের দাম কমলো

এলপি গ্যাসের দাম কমলো

Share

মার্চ মাসের জন্য এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপিজির দাম ২৮ টাকা কমিয়ে ১৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাস লিটারে ১.৩১ টাকা কমিয়ে ৬৬.৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছিল।

এছাড়া গত ২ ফেব্রুয়ারি প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাসের শুরুতে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল এবং ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা করা হয়েছিল।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমানো হয় এবং সাত দফা বাড়ানো হয়।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...