Home জাতীয় এবার কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন

এবার কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন

Share

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২২নভেম্বর) রাতে শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।

এ সময় সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনো কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা।

অফিসের গ্রিলে টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ রয়েছে। তবে আগুন দেওয়ার ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা কেউ কিছু দেখেননি বলে জানান। তবে বর্তমানে সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে।

ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস নামে এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। কিছুই টের পাইনি। সকালে উঠে ফিল্ডে চলে যাই। এরপর এক সহকর্মী ফোন করে জানায় অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধু সাইনবোর্ডে পোড়া চিহ্ন রয়েছে। কেউ কিছুই বলতে পারিনি। তদন্ত চলছে।

তবে পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখার চারতলা ভবনের নিচতলায় অফিস। আর এই অফিস থেকে কিছু দুরেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়ি।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোল জব্দ করে পুলিশ।

Related Articles

নারীর অগ্রযাত্রা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মির্জা ফখরুল

নারীদের পেছনে রেখে কোনোভাবেই জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন...

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...