Home প্রচ্ছদ এনসিপির জয়পুরহাটে জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের পদত্যাগ

এনসিপির জয়পুরহাটে জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের পদত্যাগ

Share

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন।

 

 

সোমবার (১৩ অক্টোবর) বিকালে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে নিজের অসন্তোষের কথা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন। তার এই পদত্যাগ পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর বলেন, সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতা–কর্মীদের দলে নেওয়ার বিষয়ে দলের অবস্থান তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, আমি আশা করেছিলাম বিপ্লব-পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।

ফিরোজ আলমগীর পদত্যাগপত্রে আরও বলেন, এনসিপি যেন আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে আমি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। তাই পদ ও দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করছি।

সোমবার সন্ধ‍্যায় পর মুঠোফোনে ফিরোজ আলমগীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন,পদত্যাগ করার বিষয়ে পদত্যাগ পত্রে বিস্তারিত কারণ লেখা আছে।

এ ব্যাপারে এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু বলেন, এনসিপির জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন আমি শুনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগ পত্রটি দেখেছি।

Related Articles

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...