Home প্রচ্ছদ ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে: আব্দুল কাদের

ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে: আব্দুল কাদের

Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার কৌশলের তীব্র সমালোচনা করেছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দলটি ক্ষমতায় গেলে জনগণকে তাদের নির্ধারিত বিধিনিষেধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে বাধ্য করা হতে পারে।

শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন সমালোচনা করেন।

আব্দুল কাদের লিখেছেন, ‘সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।’

তিনি আরও লেখেন, ‘ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়ে নিছে? এক-দুইজন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম; কিন্তু সবাই দেখি সেইম লাইনে কথা বলতেছে। এলার্মিং, আল্লাহ না করুক, দেখা গেলো আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম-ধর্মীয় অনুশাসন পালন করতে হবে।’

আব্দুল কাদের লেখেন, ‘আরেকটা বিষয় এখানে কনসার্নের- জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক-বাহক ভাবেন না, হয়তো ঐরকম মুসলমানও ভাবেন না। তারাই সহীহ মুসলিম। যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবতো।’

সুত্রঃএনপিবি

Related Articles

‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...

রাজনৈতিক কর্মীদের সম্মানে, ছাত্রদল নেতা অনিকের ইফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এবং...

ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রীতিমতো ঝড় তুলেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তিন...

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম...