Home আন্তর্জাতিক ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

Share

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার ওয়াশিংটনে টেসলার একটি ডিলারশিপের বাইরে প্রায় ১০০ জন বিক্ষোভকারী প্ল্যাকার্ড উঁচিয়ে বিক্ষোভ করেন। খবর রয়টার্সের।

এ সময় বিক্ষোভকারী ট্রাম্প্র প্রশাসনে মাস্ককে নিষিদ্ধের দাবি জানান। তারা জানান, তারা বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানের কোটিপতি সিইও ইলন মাস্কের প্রতি ক্ষুব্ধ।

তিনি ফেডারেল কর্মীদের সংখ্যা দ্রুত ছাঁটাই করার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। এর মাধ্যমে হাজার হাজার মার্কিনির ভবিষ্যৎ নিরাপত্তা ক্ষুণ্ন করছেন।

বিক্ষোভের পাশ দিয়ে যাওয়া গাড়িগুলো বিক্ষোভকারীদের লক্ষ্য করে হর্ন বাজিয়ে সমর্থন জানায়। তাদের প্ল্যাকার্ডে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের ছবি ছিল। তাতে লেখা ছিল, ‘মাস্ককে ব্যান্ড করুন’, ‘ইলন মাস্ক চোর এবং নাৎসি’, ‘মাস্ক আমাদের ভবিষ্যৎ নষ্ট করছেন’ ইত্যাদি।

ট্রাম্প মাস্ককে ‘সরকার দক্ষতা বিভাগ’ নামে একটি টাস্ক ফোর্সের নেতৃত্বে নিয়োগ করেছেন। যা ফেডারেল বেসামরিক কর্মী ছাঁটাই তদারকি করেছে। এ ছাড়া বিদেশি সাহায্য বন্ধ এবং হাজার হাজার প্রোগ্রাম ও চুক্তি বাতিলের জন্যও চাপ দিয়ে যাচ্ছে।

মার্কিনিদের অর্থনৈতিক উন্নতি নিশ্চিতে সরকারি ব্যয় কমাতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সাফাই গাচ্ছেন মাস্ক।

কিন্তু জনগণ তা ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে বিশ্বজুড়ে মার্কিন প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে ‘ছাঁটাই হওয়ার ভয়’ চেপে বসেছে। ওয়াশিংটনের ডিলারশিপের বাইরে বিক্ষোভকারীদের একজন মেলিসা নুটসন বলেন, আমরা আনন্দের সঙ্গে রাস্তায় বেরিয়ে আসছি। অন্যদের দেখাচ্ছি, তারা একা নন। আমরা হতভাগা চাকরিচ্যুত কর্মীদের পাশে থাকব।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...