Home আন্তর্জাতিক ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প

ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প

Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি আলোচনায় ফিরে না এলেও আমার কোনো সমস্যা নেই। রোববার ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফ্লোরিডা সফর শেষে ফিরে এসে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, এতে আমার কিছু যায় আসে না। তারা না ফিরলেও আমার কোনো সমস্যা নেই। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। দীর্ঘ সময় ধরে চলা ওই আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য থাকায় সমঝোতা সম্ভব হয়নি।

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সূত্র : বিবিসি

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...