Home আন্তর্জাতিক ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

Share

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এমনটি জানিয়েছেন অঞ্চলটির রাশিয়া-সমর্থিত প্রধান। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে তার সীমান্তভুক্ত করে নেওয়ার পর থেকে লুহানস্ক ইউক্রেনের প্রথম অঞ্চল যা পুরোপুরি রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল।

রাশিয়ার সীমান্ত সংলগ্ন এই অঞ্চলটির আয়তন ২৬ হাজার ৭০০ বর্গকিলোমিটার। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহানস্কসহ প্রতিবেশী দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল বলে ঘোষণা দেন।

রাশিয়া বলেছে, এই অঞ্চলটি এখন রাশিয়ার অংশ, এটি তাদের পারমাণবিক ছাতার মধ্যে ঢুকে গেছে এবং এটি কখনোই ফিরিয়ে দেওয়া হবে না।

পশ্চিমা দেশগুলো পুতিনের এ পদক্ষেপকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে আর বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এর স্বীকৃতি দেয়নি।

‘লুহানস্ক পিপলস রিপাবলিক’ এর রাশিয়ার তৈরি করা প্রশাসনের কর্মকর্তা লিওনিদ পাসেচনিক, যাকে অঞ্চলটির প্রধান হিসেবে নিযুক্ত করেছে মস্কো, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেছেন, ‘লুহানস্ক পিপলস রিপাবলিক অঞ্চলটি পুরোপুরি মুক্ত হয়েছে- শতভাগ।’

তবে এ নিয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...