Home আইন-আদালত আ.লীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

আ.লীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

Share

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌরসদরের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপন ছিলেন হাসান মাহমুদ জুয়েল। শুক্রবার নান্দাইল পৌরসদরের নিজ বাসায় এলে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে৷

থানা সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ জানান, মামলার এজহারভুক্ত প্রধান আসামি হাসান মাহমুদ জুয়েল। এ ছাড়াও একাধিক মামলার পলাতক আসামি তিনি।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...