Home প্রচ্ছদ আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

Share

নতুন তিনটি বিজ্ঞাপনচিত্রে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন মডেল-অভিনেত্রী মিম মানতাশা। কোরবানির ঈদেও মুশফিক আর ফারহানের সঙ্গে ‘আজও ভালোবাসি’ নাটকে দেখা গেছে তাকে। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েই এবার কথা বললেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ফুটবল নিয়ে জানতে চাইলে মিম বলেন, ফুটবল তিনি খুবই পছন্দ করেন। তার প্রিয় দল আর্জেন্টিনা, আর সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। তবে চলমান বিশ্বকাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি উচ্ছ্বাস দেখাতে আগ্রহী নন তিনি।

মিম বলেন, ‘চারদিকে এত হইচই। এর মধ্যে নিজেকে আর জড়াতে চাই না। আমি ফুটবল খুব পছন্দ করি। আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। কিন্তু এটা নিয়ে দুই মিনিট পরপর পোস্ট দেওয়ার তো দরকার নেই। তা ছাড়া বরাবরই আমি চলতি ইস্যু নিয়ে মাথা ঘামাই কম। ভালোও লাগে না।’

অভিনয়ে তুলনামূলক কম দেখা যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, শুরু থেকেই তিনি বেছে বেছে কাজ করেন। বছরে অনেক কাজ করার চেয়ে নিজের সঙ্গে মানানসই চরিত্রেই অভিনয় করতে চান। সমালোচনার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্মে এখনো কাজ না করার কারণ হিসেবে মিম জানান, এখন পর্যন্ত তার কাছে তেমন কোনো প্রস্তাব আসেনি। তবে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অবশ্যই ওটিটিতে কাজ করবেন।

এদিকে নতুন তিনটি বিজ্ঞাপনচিত্র নিয়েও সন্তুষ্ট এই অভিনেত্রী। নির্মাতা নাফিস সেলিমের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনগুলো দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলেও জানান তিনি। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে উদযাপন করবেন বলেও জানান মিম মানতাশা।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...