Home খেলাধুলা আরও একটি সেঞ্চুরিতে শচীনের মুকুট ছিনিয়ে নিলেন কোহলি

আরও একটি সেঞ্চুরিতে শচীনের মুকুট ছিনিয়ে নিলেন কোহলি

Share

ক্রিকেটে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন বিরাট কোহলি। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড আগেই ভেঙেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রবিবার (৩০ নভেম্বর) ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি করলেন কোহলি। যা ক্রিকেটের কোনো একটি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরি।

কোহলির আগে এই রেকর্ডটি শচীনের দখলে ছিল। লাল বলের ক্রিকেট টেস্টে শচীনের ৫১টি সেঞ্চুরি আছে। আজ সেটিকে ছাড়িয়ে সবার ওপরে উঠে গেলেন কোহলি। তথ্য এনডিটিভির। 

মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে প্রোটিয়াদের বিপক্ষে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন কোহলি। ১১টি চার ও ৭ ছক্কায় ঝকঝকে ইনিংসটি সাজান তিনি। তাতে ভারতও নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পায় ৩৪৯ রানের বড় সংগ্রহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির এটি ষষ্ঠ সেঞ্চুরি। দলটির বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরি আছে শচীন ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের।

সব সংস্করণ মিলিয়ে আজ কোহলির সেঞ্চুরি সংখ্যা হলো ৮৩। প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে আরও একটি মাইলফলকের অপেক্ষায় আছেন তিনি। ২৮ হাজার রান থেকে ৩৩৭ রান দূরে থেকে সিরিজ শুরু করেছিলেন তিনি। সেই ব্যবধান অনেকটাই কমালেন আজ। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান আছে কেবল শচীন ও কুমার সাঙ্গাকারার।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...