Home খেলাধুলা আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

Share

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে প্যারাগুয়ের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। দেশটির সিনেটর সেলেস্তে আমারিলা আবারও এমবাপ্পেকে আক্রমণ করে এমন মন্তব্য করেছেন, যেখানে তিনি রোনালদিনহোর প্যারাগুয়ায় কারাবাসের ঘটনাকে টেনে এনে ফরাসি তারকা ফরোয়ার্ডকে সতর্ক করেন।

গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আমারিলা বলেন, ‘প্যারাগুয়ানদের সঙ্গে ঝামেলা করো না, এমবাপ্পে। আমরা এখানে রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছিলাম। রোনালদিনহো এখানে জেলে গিয়েছিল, কারণ সে কিছুটা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাকে অবমূল্যায়ন করো না, এমবাপ্পে। আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারি, একজন আইনজীবী নিয়োগ করতে পারি, এবং তারা তোমাকে বলবে যে আমি সত্যিই জিততে পারি।’

এর আগে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর এমবাপ্পেকে নিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন আমারিলা। তিনি দাবি করেন, প্যারাগুয়ের তরুণ ফুটবলার অরল্যান্ডো গিলের সঙ্গে এমবাপ্পের আচরণ অসম্মানজনক ছিল। সিনেটর বলেন, ‘একজন প্যারাগুয়ানের সমস্ত বিনয় নিয়ে যখন হাত বাড়ানো হয়েছিল, তখন সে হাত মেলাতে অস্বীকৃতি জানায় এবং মুখের ওপর চিৎকার করে। এটা ফরাসি আচরণ নয়।’ তবে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া এ ধরনের মন্তব্যের পর পরিষ্কারভাবে জানান, তার সরকার সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা সব ধরনের বৈষম্যের সম্পূর্ণ বিরোধী।’

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...