Home Uncategorized আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভুক্তদের ‘একবেলা আহার’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভুক্তদের ‘একবেলা আহার’

Share

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী ‘একবেলা আহার’ কর্মসূচির আয়োজন করে ব্লাড কানেকশন ও স্বপ্নালোড়ন। রাজধানীর ইস্কাটনে রোববার এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়- জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম সূচনা হয়। এ সময় সংগঠনের সদস্যরা শিশুদের জন্য সহজ ভাষায় মহান ভাষা আন্দোলনের পটভূমি, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।

আরও বলা হয়, মূলত সমাজের অবহেলিত শিশুদের মধ্যে ভাষা আন্দোলন ও দেশপ্রেমের চেতনাকে ছড়িয়ে দিতেই সংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা মহান এ দিনটিকে শিশুদের মাঝে স্মরণীয় করে রাখার জন্যই এ আয়োজন করে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্লাড কানেকশনের কেন্দ্রীয় সভাপতি কামরুল হাসান, অর্থ সম্পাদক জাভেদ হোসেন, ডা. জান্নাতুল ফেরদৌস কেয়া, তাওসীফ, মানসুরা শরীফ, সামিয়া সুলতানা, মেফতাহুল জান্নাত রাফিয়া, হাসান জামিল, স্বপ্নালোড়ন বাংলাদেশের সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, আশরাফ জামান সেতু, সৌকত সেলিম, আল কাউছার রুপম, শিপ্রা সরকার, ফারিয়া জান্নাত স্নিগ্ধা, শাহরিয়ার হোসেন, মৌমিতা শারমিন নিশি, মাহবুবা ইতি, শাহীন রানা, সুজন আহমেদ প্রমুখ।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...