Home লাইফস্টাইল আজ চকলেট কেক দিবস!

আজ চকলেট কেক দিবস!

Share

বছরের ৩৬৪ দিন চকলেট খাওয়ার সুযোগ যাদের হয়না তাদের জন্য আজকের “চকলেট কেক দিবস”

চকলেট কেনা ভালবাসে? তার মধ্যে যদি হয় চকলেটের কেক তাহলে তো আরও সোনায় সোহাগা! আজকাল অনেকেই ডায়েট মেনে চলতে গিয়ে চকলেট জাতীয় খাবার এড়িয়ে যাওয়ার চেস্টা করেন। যাদের বছরে ৩৬৪ দিন চকলেট খাওয়ার সুযোগ হয়না, তাদের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। কারণ আজ (২৭ জানুয়ারি) চকলেট কেক দিবস!

ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যেমের কল্যাণে “চকলেট কেক দিবস” এখন বেশ আলোচনায় আছে। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি দিনটির কথা মাথায় রেখে নানা ধরনের ক্যাম্পেইন ও ডিসকাউন্টের সুবিধা দিচ্ছে।

চকলেট কেক ডে উদযাপনের চল এশীয় দেশেগুলোর চাইতে পশ্চিমা দেশগুলোতেই বেশি। ধরা নেওয়া হয় যে, বিংশ শতাব্দীর শেষাংশ ও একবিংশ শতাব্দীর প্রথমাংশের দিক থেকে এই দিবসটির চল শুরু হয়। বাংলাদেশে তরুন প্রজন্মের মাঝে “চকলেট দিবস” এর প্রচলন থাকলেও “চকলেট কেক দিবস” এর প্রচলন খুব একটা নেই।

কেক এমনিতেও একটি লোভনীয় খাবার। এরপর তা যদি হয় চকলেটের তাহলে তো কথাই নেই! তাই দেরি না করে এবং একটি দিনের জন্য মুটিয়ে যাওয়ার ভয় না করে খেয়ে আসুন মজাদার সব চকলেট কেক!

 

Related Articles

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয়...

চুল পড়া কমান ঘরোয়া উপায়ে

চুল পড়া এখন খুবই সাধারণ একটি সমস্যা। মানসিক চাপ, অপুষ্টি, হরমোনের পরিবর্তন,...

শীতকালে যেসব কারণে খাবেন খেজুর

প্রাকৃতিক মিষ্টির অন্যতম উৎস খেজুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর।...

শীতে চুলকানির সমস্যা বাড়ে কেন? প্রতিকারে কী করবেন

শীতকালে গা-হাত-পা চুলকানো খুবই সাধারণ একটি সমস্যা। তবে কি কারণে এই সমস্যা...