Home আন্তর্জাতিক অস্ট্রেলিয়ার কাছে ফেসবুকের ‘নতি স্বীকার’

অস্ট্রেলিয়ার কাছে ফেসবুকের ‘নতি স্বীকার’

Share

গণমাধ্যমকে মুনাফার ভাগ দেওয়ার আইন নিয়ে সরকারের সঙ্গে টানাপড়নের জেরে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় খবর প্রচার, দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে অবশেষে সেই পদক্ষেপ থেকে পিছু হটলো ফেসবুক।

অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, দেশটিতে ফেসবুক আবার খবর প্রচার, দেখা বা শেয়ার করার সুযোগ ফিরে দিচ্ছে।

মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ বলেন, আসন্ন দিনে ফেসবুকে খবর প্রচার আবার শুরু হবে। এক বিবৃতিতে তিনি বলেছেন, আইনে সংশোধন করা হবে।

এনিয়ে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, তারা অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পেরে খুশি। তবে ঠিক কী ধরনের চুক্তি হয়েছে এনিয়ে অস্ট্রেলিয়া ও ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি।

গত ১৮ ফেব্রুয়ারি সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেইজও তারা দেখতে পারছেন না। ওয়েবসাইট থেকেও কোনো খবর তারা শেয়ার করতে পারছেন না।

এছাড়া সংবাদ মাধ্যমের পেইজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেইজও সকালে বন্ধ করে দিয়েছিল ফেসবুক। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেইজ বন্ধ করা হয়েছিল ভুল করে।

এমন পদক্ষেপের এক সপ্তাহের মধ্যে ফেসবুক ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে একপ্রকার সমঝোতা হলো।

Related Articles

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ...

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার খবরে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।...

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখতে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে অবশেষে মুখ...