Home অর্থ ও বাণিজ্য অপচয় কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য পোশাক তৈরিতে একজোট ব্র্যান্ড ও উৎপাদকরা

অপচয় কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য পোশাক তৈরিতে একজোট ব্র্যান্ড ও উৎপাদকরা

Share

পুনর্ব্যবহারযোগ্য করতে বস্ত্র ও পোশাক তৈরিতে কাঁচামালের অপচয় কমানোর লক্ষ্যে একজোট হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও উৎপাদনকারীরা। এ লক্ষ্যে ৩০টি প্রতিষ্ঠান সহযোগিতার নতুন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বস্ত্র খাতের উৎপাদন প্রক্রিয়ায় নষ্ট হওয়া সুতা ও কাপড় পুন ব্যবহারের লক্ষ্যে নতুন পদ্ধতির উদ্ভাবন করবে।

শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারনে জমে থাকা পোশাকের একটা গতি বের করার উপায়ও খোঁজা হবে। সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ নামে এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষনা দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বেস্ট সেলার, সিএন্ডএ, জিনা ট্রাইকট, গ্রে স্টেট, এইচএন্ডএম, কেমার্ট অস্ট্রেলিয়া, মার্কস এন্ড স্পেন্সার, পুল এন্ড বিয়ার, টার্গেট অস্ট্রেলিয়ার মত ব্র্যান্ড। এ ছাড়া দেশের নিটওয়্যার ও ওভেন পোশাক উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

Related Articles

উদ্বোধনের মধ্যে দিয়ে আজ শুরু হলো ,বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬

দেশের হালকা প্রকৌশল শিল্পের আধুনিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের প্রসারে তিন দিনব্যাপী...

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

পদ্মা সেতু নির্মাণে বিপুল অর্থ ব্যয় করার কারণে চালের দাম বেড়েছে বলে...

স্বর্ণের সর্বোচ্চ দামে নতুন ইতিহাস, যত টাকা বাড়লো

স্বর্ণের দাম আবার বেড়ে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ২২ ক্যারেটের প্রতিভরি (১১...

লাগামহীন সবজি ও ডিমের দাম, স্বস্তি নেই মাছের বাজারেও

সাধারণ মানুষের নিয়মিত চুলায় ওঠা সবজির দাম লাগামহীন বেড়েছে। বেশিরভাগ সবজির কেজিই...