বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ রাষ্ট্রক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।
অপরদিকে, নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনও ষড়যন্ত্র কাজে আসবে না।