Home আইন-আদালত অচিরেই সব রায় বাংলায়: প্রধান বিচারপতি

অচিরেই সব রায় বাংলায়: প্রধান বিচারপতি

Share

‘অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে,’ বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। যার ফলে সুপ্রিম কোর্টের সকল রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রুপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।’

তিনি বলেন, ‘অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। সেটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।’
এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিরা তার সঙ্গে ছিলেন।

Related Articles

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন : প্রধানমন্ত্রী

ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে...

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী

সেনাসদস্যদের জীবনযাপনের মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের...