Home খেলাধুলা ৮৭ বছরের রেকর্ড ভেঙে আল নাসরের ইতিহাস

৮৭ বছরের রেকর্ড ভেঙে আল নাসরের ইতিহাস

Share
রোনালদোর আল নাসর ভেঙে দিল ৮৭ বছরের পুরোনো রেকর্ড। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও সৌদি ক্লাবটি ঘরোয়া শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়েছে।
আল নাসরের গোলের ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে। এরপর সৌদি প্রো লিগে প্রতিটি ম্যাচেই অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে তারা।
৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর গোলের মাধ্যমে আল নাসর রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসায়। এরপর আল খালিজের বিপক্ষে আবদুল্লাহ আল-হামদানের গোলেই নতুন বিশ্বরেকর্ডটি নিজেদের করে নেয় সৌদি ক্লাবটি।
এর আগে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি লিগ ম্যাচে গোল করার রেকর্ড ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের। ওই সময়ে ৩০১ গোল করেছিল ক্লাবটি। কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো ছিলেন সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদো ক্লাবটির অন্যতম প্রধান তারকা হয়ে উঠেছেন। রেকর্ড গড়ার আগের ম্যাচে আবহার বিপক্ষে তার গোলও এই দীর্ঘ ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে রিভার প্লেটের ৯৬ ম্যাচের রেকর্ড এখনও অক্ষত। লিগের পাশাপাশি কাপ ম্যাচও ধরে এই রেকর্ড গড়েছিল আর্জেন্টাইন ক্লাবটি।
Related Articles

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী জাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের...

‘কেমন বন্ধু আপনারা?’— হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতকে রিজভী

শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তের জাল বুনছে...

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত : অতিরিক্ত প্রেস সচিব

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, “সরকার দায়িত্ব নেওয়ার কয়েক...

নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের ক্রমবর্ধমান নগরায়ণের বাস্তবতায় নগর স্বাস্থ্যসেবাকে মূল ধারার বাইরে রেখে টেকসই জাতীয়...