Home প্রচ্ছদ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক

Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিস জনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেন নাজিম উদ্দিন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান এবং চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ায় পুনরায় দেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফুল ইসলামের অধীনে ভর্তি হন। তার চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত এম্পুটেশনসহ তিনটি সফল অস্ত্রোপচার করা হয়।

উল্লেখ্য, তিনি গত ২৯ সেপ্টেম্বর আশংকাজনক অবস্থায় ভাস্কুলার সার্জারী বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। তখন তিনি তার অন্যান্য রোগের সাথে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে তার শরীরে অ্যালবুমিন কমে যায়, রক্তে লবনের তারতম্যসহ নানান জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশংকামুক্ত।

চিকিৎসার প্রথম থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান ডা. রফিক।

নাজিমউদ্দিন ও তার পরিবার তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন

Related Articles

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

মাঠের ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে দেশের...

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড...

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে সূচনা আর্জেন্টিনার

বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়কে আরও স্মরণীয় করে তুলতে যেন নতুন করে জ্বলে...

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

আর কয়েক ঘণ্টা বাদেই টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে...