Home প্রচ্ছদ হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

Share

জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া বলেছেন, ‘হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন হবে। একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে।’

তিনি দাবি করেন, অতীতে জামায়াতের যেসব নেতা-মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না।

রুহুল আমীন ভূইয়ার অভিযোগ, একদল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে। তিনি বলেন, দেশে মাদকের জায়গা নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, পাশাপাশি দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘রাজনীতি একসময় পবিত্র জায়গা ছিল, কিন্তু অনেকেই এটিকে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনার কারণে কেন্দ্রীয় নেতৃত্বকে ফাঁসিতে ঝুলানো হলেও জামায়াতকে থামানো যায়নি, বরং জনপ্রিয়তা বেড়েছে।’

সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্ম-পরিষদ সদস্য মো. হারুনুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইয়েদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ ইউনুস, নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট জহির আলম, জয়নাল আবেদীন, আহসান উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

Related Articles

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের...

পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ, গড়লেন নতুন কীর্তি

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তবে মাঠে নেমেই জ্বলে উঠেছে টাইগাররা।...

শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ

রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...