Home খেলাধুলা হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Share

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের পর দলের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি একটি পোস্টে লেখেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন উদযাপন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের সিদ্ধান্ত নেবে, সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’ পোস্টটির শুরুতে ছিল ‘ওয়ার্ল্ড সেলিব্রেশন’ শিরোনাম।

কিন্তু পোস্টটি প্রকাশের সময় আর্জেন্টিনা ইতোমধ্যেই স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে। ফলে অনেকেই ধারণা করেন, বিশ্বকাপ জয়ের আশায় আগেভাগেই পোস্টটি নির্ধারিত (সিডিউলড) করে রেখেছিলেন মিলেই; কিন্তু পরাজয়ের পর সেটি মুছতে ভুলে যান।

এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র ট্রল। একজন ব্যবহারকারী লেখেন, ‘কোন উদযাপন? আর্জেন্টিনা তো হেরেছে!’ আরেকজন মন্তব্য করেন, ‘বিশ্বকাপ জিতলে প্রকাশের জন্য পোস্টটি আগে থেকেই সেট করেছিলেন প্রেসিডেন্ট, পরে মুছতে ভুলে গেছেন। এটাই সবচেয়ে বড় হাস্যকর ঘটনা।’

আরেকজন লিখেছেন, ‘আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজের বিজয়বার্তা বদলাতে ভুলে গেছেন—অবিশ্বাস্য!’

বিশ্বকাপের রানার্সআপ দলকে ঘিরে জাতীয় উদযাপনের ঘোষণা খুবই বিরল ঘটনা হওয়ায় দেশটির অনেক নাগরিকও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সংবর্ধনার অন্যতম উদ্দেশ্য হতে পারে লিওনেল মেসিকে বিদায় জানানো। ২০২২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়কের এটি আর্জেন্টিনার জার্সিতে শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে বলে জোরালো আলোচনা চলছে।

তবে বিতর্কের মধ্যেই মিলেই পরে আরেকটি পোস্টে দলকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ খেলোয়াড়দের। শেষ পর্যন্ত লড়েছ। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।’

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...