Home প্রচ্ছদ হলফনামায় তথ্য গোপন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

হলফনামায় তথ্য গোপন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

Share

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

Related Articles

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে,...

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন...

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবছে বলে...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত...