Home প্রচ্ছদ হঠাৎ উল্টে গেছে বিএনপি: জামায়াত নেতা তাহের

হঠাৎ উল্টে গেছে বিএনপি: জামায়াত নেতা তাহের

Share

সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে, তারা একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে, নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কুমিল্লা সদর দক্ষিণের সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করছে, সংস্কার মানছে না। বিএনপি তালের রস আমের রস একসাথে করে ফেলেছে। নির্বাচন না হলে যারা ষড়যন্ত্র করছে, ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করা সুযোগ পাবে বলে মন্তব্য তার।

এদিকে, ফেব্রুয়ারিতেই নির্বাচন চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, লাঙল, ধানের শীষ ও নৌকা দেখেছেন, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে হিন্দু মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার কাছে পিআর পদ্ধতিতে নির্বাচনের নিশ্চিয়তা চেয়েছে জামায়াতে ইসলামী। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে রাজধানীর মিরপুর ১৩ নম্বর শেরে বাংলা স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এমন দাবি করেন জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

Related Articles

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার...

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করা স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, তাঁর কাছে...

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল...

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...