Home আন্তর্জাতিক স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের যে বার্তা দিলেন বিজয়

স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের যে বার্তা দিলেন বিজয়

Share
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে দেওয়া ভাষণের শুরুতে তিনি বিশ্বজুড়ে থাকা তামিল জনগোষ্ঠীর পাশাপাশি জেন-জি তরুণদের উদ্দেশে বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সব তামিল ভাই-বোন ও জেন-জি বন্ধুদের ভানাক্কম।’
পতাকা উত্তোলনের আগে অনুষ্ঠানে বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর, মা শোবা চন্দ্রশেখর এবং অভিনেত্রী তৃষা উপস্থিত ছিলেন।
ভাষণে বিজয় বলেন, প্রশাসনিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবে তার সরকার। তবে রাজ্যের অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো নীতির বিরোধিতা করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াকে সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সরকারি রাজস্ব যাতে ব্যক্তিবিশেষের হাতে না যায়, তা নিশ্চিত করা হচ্ছে।
জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত রাখার কথাও জানান তিনি। এর মধ্যে এআইএডিএমকের ‘আম্মা ক্যান্টিন’ এবং ডিএমকের স্কুলশিক্ষার্থীদের সকালের নাশতার প্রকল্পের কথা উল্লেখ করেন।
আগামী ১৫ সেপ্টেম্বর সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘থাইমামান থাঙ্গা মোথিরাম’ নামে স্বর্ণের আংটি দেওয়ার প্রকল্প চালুর ঘোষণা দেন বিজয়। এতে ব্যয় হবে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি।
এ ছাড়া সাবেক সেনাসদস্যদের মেয়েদের বিয়ের সহায়তা ২৫ হাজার থেকে ৫০ হাজার রুপি এবং প্রতিবন্ধী সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের মাসিক সহায়তা ৫ হাজার থেকে ৭ হাজার রুপি করার ঘোষণা দেন তিনি। মুক্তিযোদ্ধাদের পেনশন ২৩ হাজার এবং পারিবারিক পেনশন ১২ হাজার ৫০০ রুপি নির্ধারণের কথাও জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
Related Articles

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া...

সিকৃবি ইউট্যাবের উদ্যোগে শাহজালাল দরগায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল।।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের উদ্যোগে...

মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু হাসপাতালের অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত...

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার...