Home প্রচ্ছদ স্বর্ণের বাজারে আজকের দরদাম

স্বর্ণের বাজারে আজকের দরদাম

Share

সবশেষ সমন্বয়ে কমেছে স্বর্ণের দাম দেশের বাজারে। প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দেশের বাজারে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ নভেম্বর) স্বর্ণের দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এটি ছিল টানা চতুর্থ দফায় দাম কমানোর ঘোষণা। ওই সময় প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১১৫ টাকা হ্রাস করা হয়। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়ায় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

 

Related Articles

ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ...

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর!

তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার...

শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও...

জনতা দলের মহাসচিব হৃদ্‌রোগে আক্রান্ত আযম খানের সফল অস্ত্রোপচার

জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন...