Home অন্যান্য ক্যাম্পাস সিকৃবি’তে টেকনোলজি ট্রান্সফার অফিস ও অফিসিয়াল ওয়েব পেজ উদ্বোধন

সিকৃবি’তে টেকনোলজি ট্রান্সফার অফিস ও অফিসিয়াল ওয়েব পেজ উদ্বোধন

Share

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বুদ্ধিবৃত্তিক সম্পদ (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি)-ভিত্তিক একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-বিজনেস সংযোগ স্থাপনের মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে হবে।
মঙ্গলবার (৩০ জুন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে প্রধান অতিথি হিসেবে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প (হিট)-এর আওতাধীন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “এস্টাব্লিশমেন্ট অব টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) অ্যাট সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (সাউ) ফর গভর্নিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি-বেজড একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-বিজনেস নেক্সাস” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) ও ‘টেকনোলজি ট্রান্সফার অফিসের অফিসিয়াল ওয়েব পেজ (https://tto.sau.ac.bd) উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, টেকনোলজি ট্রান্সফার অফিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণার ফলাফল শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে, যা দেশের কৃষি ও শিল্প খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, হিট প্রকল্পের অধীনে বাস্তবায়িত এই উপ-প্রকল্প বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থী, গবেষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় সাধনে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
উক্ত সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং উপ-প্রকল্পের প্রকল্প পরিচালক (এসপিএম) প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, সিকৃবি লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর ড. মো: মাছুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, উপ-প্রকল্পের সহযোগী প্রকল্প পরিচালক (এএসপিএম) প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, হিট প্রকল্পের এটিএমবৃন্দ।
অনুষ্ঠানে টেকনোলজি ট্রান্সফার বিষয়ে বক্তব্য রাখেন উপ-প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (এ এসপিএম) প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান।

Related Articles

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী নৈশভোজ...

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থান,...

মালদ্বীপে রেস্তোরাঁয় যুবকের সঙ্গে কেয়া পায়েল, প্রেমের গুঞ্জন তুঙ্গে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে ব্যক্তিজীবনের আলোচনা নতুন নয়। একাধিকবার তাঁর...

জার্সি-বুট বিক্রি করা ছেলেটিই আজ প্যারাগুয়ের বিশ্বকাপ নায়ক

খেলা চলছিল বোস্টন স্টেডিয়ামে, কিন্তু রোমাঞ্চের যে চিত্রনাট্য সেখানে লেখা হচ্ছিল, তা...